সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
স্টাফ রিপোর্টার : প্রতারক ধরতে চায়ের দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছেন এক চা-বিক্রেতা কবির আহমদ। সিলেট নগরীর বাণিজ্যিক এলাকা কালিঘাটে পূবালী ব্যাংকের নিচে অবস্তিত একটি চায়ের দোকান। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চা- পান করেন।এই দোকানে সব সময় মানুষের ভিড় জমে থাকে। তাই অনেকে বিল দেন, আবার কেউ কেউ বিল না দিয়ে চলে যায়। বিধায় বাধ্য হয়ে এই এই প্রতারকদের ধরতে চায়ের দোকানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
চা-বিক্রেতা কবির আহমদ জানান, তিনি দীর্ঘ দিন এখানে একটি দোকান ভাড়া নিয়ে চা- বিক্রি করছেন। অনেক সময় দোকানের কাষ্টমাররা বিল না দিয়ে বলে বিল দেওয়া হয়েগেছে। কেউ আবার চায়ের সাথে টা খেয়ে বলে আমি আর কিছু খাইনি। আমি এই প্রতারকদের ধরতে বাধ্য হয়ে দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছি।
তিনি আরাও বলেন, ক্যামেরা লাগানোর পর এক প্রতারক ধরা খেয়েছে, সে প্রতিদিন একটা কিছু প্রতারণা করে। দোকানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা সে জানেন না। পরে সিসি ফুটেজে তার প্রতারণার রূপ ধরা পড়ছে। আমি আগে দোকানে যে টাকার হিসাব পেতাম এখন তার চেয়ে বেশি টাকা পাই। প্রতারকরা আমার চোঁখ ফাঁকি দিলেও ক্যামেরা ফাঁকি দিতে পারেনি। এখন আমি নিশ্চিন্তে ব্যবসা করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd