জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজলার বিভিন্ন সীমান্ত চেরাইপথ দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ সহ মাদক পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এগুলো বিভিন্ন প্রাইভেট কার, সিএসজি অটোরিক্সা, লেগুনা, হিউম্যান হুলার ব্যবহারের মাধ্যমে পৌছে দিচ্ছে নগরির বিভিন্ন স্থানে পৌছে দিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প অভিযান পরিচালনা করে মধ্যরাত ২টায় উপজেলার গোয়াবাড়ী এলাকা হতে ৫০ বোতল ভারতীয় মদ সহ একটি নাম্বার বিহীন অনটেষ্ট প্রাইভেট কার আটক করে।
১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প সূত্রে যানাযায়, ২৯ ফেব্রুয়ারী দিবাগত রাত ২টায় উপজেলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের হাবিলদার জামালের নেতৃত্বে টহল টিম নজরদারী বৃদ্ধি করে। রাত অনুমান ২টায় সময় একটি কার দেখতে পেয়ে বিজিবি অবস্থান নেয়, মাদক ব্যবসায়ীরা বিজিবির অবস্থান বুঝতে পেরে প্রাইভোট কার ফেলে পালিয়ে যায়। বিজিবি প্রাইভেট কার তল্লাসী চালিয়ে ৪৮ বোতল নাম্বার-১ মেঘঢল এবং ২টি বিয়ার সহ ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে বিজিবি মদ সহ প্রাইভেটকার জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে যায়।
এবিষয়ে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার ভারতীয় মদ সহ প্রাইভেট কার আটকের বিষয় নিশ্চিত করে প্রতিবেদককে জানান, মদ ও প্রাইভেটকার আটকের বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা করবেন।