সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশ লাইন্সে বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিট কর্তৃক কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০” উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহ্বুবুল আলম এর সঞ্চালনায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ এর আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
রোববার দুপুরে উক্ত অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সিলেট-৩, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, বিপিএম, সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোস, জেলা প্রশাসক, এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এছাড়া আরআরএফ, সিলেটের কমান্ড্যান্ট মোঃ মাহমুদুর রহমান, পিপিএম, সিলেট্ মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র)/নূর মোহাম্মদ সিকদার, এসআই(নিরস্ত্র)/মোঃ সমরুল ইসলাম, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মোঃ এমরান হোসেন ও কনস্টেবল মোঃ বদরুল আলমগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিবৃন্দসহ সিলেট রেঞ্জ সদরের সকল পুলিশ ইউনিট হতে আগত অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি র্যালী পুলিশ লাইন্স হতে শুরু হয়ে রিকাবীবাজার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুারাল এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ ও সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিট হতে আগত বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দদেরকে শুভেচ্ছা জ্ঞাপন এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উদ্যাপন মাধ্যমে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন ১লা মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মাসের ২৫শে মার্চ কালো রাত্রিতে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তুলে। সে থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে আত্নত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। তারই ধারাবাহিকতা দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ অফিসারগণকে আন্তরিকতা ও পেশাদারিত্বের মন-মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র)/নূর মোহাম্মদ সিকদার, এসআই(নিরস্ত্র)/মোঃ সমরুল ইসলাম, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মোঃ এমরান হোসেন ও কনস্টেবল মোঃ বদরুল আলমগণের পরিবারের সদস্যগণের হাতে পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী, সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম সমাপনী বক্তব্যে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিহত পুলিশ সদস্যগণের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন তাদের পরিবারের সদস্যগণের যে কোন প্রয়োজনে পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd