সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ে হয়েছে মাত্র ৩দিন এখনো হাতের মেহেদীর রং যায়নি। এরইমধ্যে বরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১ মার্চ (রবিবার) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাবুল নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার বাবুল নগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এখলাছুর রহমান (২৫) ভোলাগঞ্জ গ্রামের বশির মিয়ার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের ৩দিন পর রবিবার সকালে বরের বাড়ির পাশের আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে পিতা-মাতা দিশেহারা। তাদের একটাই দাবি এর সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন জানান, আমরা ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd