সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বাসায় ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার চান্দগাঁও থানার ফরিদের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার মো. জামাল উদ্দীনের ছেলে মো. জয়নাল আবেদীন প্রকাশ সাকিব ও ফটিকছড়ি মধ্যম কাঞ্চননগর এলাকার মো. ফয়সালের স্ত্রী সুমি আক্তার।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক ব্যক্তিকে ফরিদের পাড়া এলাকায় টিভি মেরামতের কথা বলে ডেকে নেয় প্রতারক চক্রের সদস্যরা। বাসায় গেলে ওই ব্যক্তিকে আটকে রেখে প্রতারক চক্রের নারী সদস্যদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করেন। পরে ওই ব্যক্তির পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
মুক্তিপণের দুই লাখ টাকার মধ্যে বিকাশে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। বাকি টাকা নিতে চাপ দিতে থাকেন। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করলে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd