সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা, অর্থ পাচারসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে র্যাবের হাতে আটক নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
আজ রবিবার সংগঠনটির সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নুর পাপিয়াকে সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) গোপনে দেশত্যাগের সময় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি শামিমা নূর পাপিয়াকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা, অর্থ পাচারসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd