সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বাড়ির সামনের পুকুর পাড়ে বসে মাদক সেবন করছিল এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ছেলে মো. জামান মিয়া (৩৫)। তা দেখে প্রতিবাদ করেন এলাকার এক ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৪৫)। এতে মাদকসেবী জামানের হুমকিতে প্রতিবাদী বাচ্চু কেটে পড়লেও একদিন পর জেদ মেটাতে বাড়িতে হামলা চালিয়ে বাচ্চুর কলেজপড়ুয়া মেয়েকে কুপিয়ে জখম করে।
আজ রবিবার সকালে এ ধরনের ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামে। আহত কলেজছাত্রী চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত জামান একই এলাকার মো. আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। আবুল কাশেম ২০০৩ সালে হত্যার ঘটনার সাথে জড়িত থাকায় আদালত ফাঁসির রায় দেন। বর্তমানে তিনি কারাগারে ফাঁসির সেলে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে অভিযুক্ত জামান মিয়াসহ তার দলবল ধরতে ঈশ্বরগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। আহত কলেজছাত্রী ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী ও এইচএসসি পরীক্ষার্থী। সে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার বড় মেয়ে।
রবিবার বেলা ১২টার দিকে ছাত্রীর বাড়িতে গেলে তার মা নাসিমা খাতুন বলেন, গত শুক্রবার একই গ্রামের মো. আবুল কাশেম ভুইয়ার ছেলে জামান ও আবদুস সাত্তারের ছেলে আনোয়ার তাদের বাড়ির সামনে পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করছিল। এ দৃশ্য দেখে তার স্বামী প্রতিবাদ জানায়। এতে জামান ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিলে তিনি কেটে পড়েন। পরদিন শনিবার সকালে বাড়ির সামনে এসে ফের হুমকি দিয়ে যায় কিছু একটা ঘটনানোর জন্য প্রস্তুত থাকতে।
গ্রামের বাসিন্দারা জানান, জামানের নেতৃত্বে একাধিক ব্যক্তি বাচ্চুর বাড়ির আশপাশে বেশ কয়েকবার ঘুরঘুর করেছিল। হয়তো সেদিনই হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু গ্রামের দুজন ব্যক্তি মারা যাওয়ায় জানাজায় অংশ নিতে মানুষের ভিড় ছিল। তাই সুবিধা করতে পারেনি।
প্রতিবেশী এক তরুণ বলেন, সকালে চিৎকার শুনে তিনি বাড়ির বাইরে এসে দেখেন তানিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। অন্যদিকে জামান ও তার লোকজন দৌড়ে চলে যাচ্ছে।
বাড়িতে গিয়ে জামানকে পাওয়া যায়নি। গ্রামের লোকজন জানান, জামানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার মাদকের একটি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সজীব ঘোষ। তিনি বলেন, থানা-পুলিশ জামানকে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd