সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: “পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই শীর্ষক সচেতনা মূলক আলোচনা কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মখলেছুর রহমানের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “চালক মালিক যাত্রী পথচারী ভাই ভাই সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই” এর আলোকে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম।
পরে সকাল ১১টায় রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মামুন আহমদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সড়ক দূর্ঘটনা এড়াতে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd