সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের খাদিম পাড়ায় একটি বাসার ছাদে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি গাঁজার চারা উদ্ধার এবং একজনকে আটকও করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোমবার সন্ধ্যার পরে র্যাব-৯ খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে ৩টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। একই সঙ্গে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করে।’
আটক আবুল কালামকে গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করা হলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd