সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কামরুল ইসলাম (২৫) উপজেলার সতী গ্রামের ইসরাক আলীর ছেলে। সোমবার সন্ধ্যা ৬টায় জালালাবাদ থানার শীবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) যীশু দত্ত, আতিকুজ্জামান জুনেল, সুরঞ্জিত তালুকদারের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন শীবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে পলাতক কামরুল ইসলামকে আটক করে টিম গোয়াইনঘাট থানা পুলিশ।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ডাকাতি মামলার আসামি আটকের সত্যতা নিশ্চিত করে ক্রাইম সিলেট’কে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামীকে আটক করা হয়েছে। তিনি আরোও বলেন, গোয়াইনঘাটকে অপরাধমুক্ত করতে থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd