সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১১টি মোবাইলসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হচ্ছে চট্টগ্রামের হালিশহর থানার পানিরকল ১ নম্বর রোড রামপুড়ার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলম ছেলে মোঃ আল আমিন (৩২), মাদারীপুরের কালকিনী উপজেলার রঞ্জনপুর গ্রামের মো: সিদ্দিকুর রহমানের পুত্র স্বপন হাওলাদার (৩৯), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার নশিমপুর গ্রামের মৃত আবু সোমার পুত্র মুক্তার (২৫), এবং কিশোরগঞ্জের নিকলা থানার ছাতিরচর গ্রামের মোঃ আলফাছ উদ্দিনের পুত্র মোঃ টিটু চৌধুরী (২৪)।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে র্যাব কর্মকর্তা মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১১ টি মোবাইল এবং নগদ- ১,৭৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ চার ছিনতাইকারীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd