সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেছেন,অসহায়, দারিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে এফআইভিডিবি সূচনা প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে এফআইভিডিবির নিরংকুশ প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহায়তায় উপজেলার অনেক সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবার গুলো আশার আলো পেয়েছে।
এফআইভিডিবি সূচনা গোয়াইনঘাট কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তোয়াকুল ইউনিয়নের উপকার ভোগী দরিদ্র অতিদরিদ্র ২৫ জন কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল’র সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ এবং সুচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও সুচনার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় সুচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তার বক্তব্যে আরোও বলেন কিশোরীদের জীবনমান ও পুষ্টির কথা বিবেচনা করে অপুষ্টির চক্র প্রতিরোধে আজকের কিশোরীগন গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd