সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
ষ্টাপ রিপোর্টার :: সুনামগঞ্জের মুক্তিযোদ্ধার সন্তান তাহিরপুর উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ ও সাধারণ সম্পাদক অমল কান্তি করকে বিতর্কিত ও দূর্নীতিবাজ উল্লেখ করে তাদের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রধান কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ছাদের আলীর সন্তান এমদাদ নূর এ অভিযোগ
দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, জেলার তাহিরপুর উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ আবুল হোসেন খাঁ ও সাধারণ সম্পাদক অমল কর দুজন আ,লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৮সাল থেকে ২০১৯সাল পর্যন্ত দলীয় পদ ব্যবহার করে বিতর্কিত কর্মকান্ড করেছেন। এলকার বিভিন্ন স্থানে চাদাঁবাজি করে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছেন তারা। বড়ছড়া,চারাগাঁও,বাগলী শুল্ক স্টেশনে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যাপক চাঁদাবাজি করেছেন এখনো করছেন। সভাপতি আবুল হোসেন খাঁ উপজেলার নতুন বাজারে মার্কেটের নামে ১৬টি দোকান ঘরের মার্কেট নির্মাণ তার ছেলে আবুল কাশেমের নামে ৬টি দোকান ঘরের একটি মার্কেট নির্মাণ,নতুন বাজারে আরও ৬টি দোকান ঘর,দোতলা একটি ভবন নির্মাণসহ উপজেলার বিভিন্ন বাজারে ও হাওরে কোটি কোটি টাকার সম্পদ নিজের এবং ছেলেদের নামে কিনেছেন। যা আয়ের সঙ্গে বর্তমান সম্পদের সামঞ্জস্য নেই তার। তিনি দলের বড় পদে থাকায় তার ছেলেরাও ব্যবসার নামে ব্যাপক লুটপাট ও চাঁদাবাজি করেছেন। বড় ছেলে পারুল খাঁর আনুমানিক ১০কোটি ও ছোট ছেলে আবুল বাসার খাঁন নয়নের নামে ৮কোটি টাকার সম্পদ রয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়,অবৈধপথে অর্জিত অর্থ দ্বারা সাধারণ সম্পাদক অমল কর কানাডাতে বাড়ি ক্রয় করেছেন বলে প্রচার রয়েছে। তার স্ত্রী ও সন্তানারা বর্তমানে কানাডায় বসবাস করছেন। এবং তিনি প্রায়ই সেখানে গিয়ে অবস্থান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd