সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর শিবগঞ্জ আইএলএ এডুকেয়ার নামক কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ফেইসবুক আইডি হ্যাকিংয়ের অভিযোগে মুরাদ আহমদ নামে এক যুবককে গত ৫ নভেম্বর সন্ধ্যায় আটক করেছে পুলিশ। আইএলএ এডুকেয়ারের পরিচালক নজরুল আনসারীর দায়েরকৃত সাধারণ ডায়রীর অভিযোগে পুলিশ তার নিজ প্রতিষ্ঠান থেকে মুরাদকে গ্রেপ্তার করে শাহপরান থানায় নিয়ে যায়। সেখানে ঐদিন রাতেই নজরুল আনসারী বাদী হয়ে আইসিটি আইনে মামলা দায়ের করেন। মামলায় শুনানিতে সোমবার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আঞ্জন সংহ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় সমজোতার নামে নজরুল আনসারী মুরাদের পিতার কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, আইএলএ এডুকেয়ারের নানা সময় অনেক বেয়াইনি অভিযোগ উঠেছে। এখানে হ্যাকিং শিখানো হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীরা জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অঞ্জন সিংহ বলেন, রিমান্ড চেয়েছি ঠিকই এখন পর্যন্ত কোন অডার পাইনি।
আইএলএ এডুকেয়ারের পরিচালক নজরুল আনসারীর সাথে মটো ফনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
অভিযুক্ত মুরাদের পিতা হাফিজ মিয়া বলেন, বাদির সাথে বিষয়টি সমাধান হয়ে গেছে, এখন আপনারা এসকল নিয়ে কথা না বললেই ভালো। কি ভাবে শেষ হয়েছে উত্তরে তিনি বলে টাকা দিয়ে। তবে টাকায় অংকটা বলতে তিনি রাজি না।
আইএলএ এডুকেয়ারের বিরুদ্ধে হ্যাকিং শিখানোর অভিযোগ প্রসংগে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চোইধুরী বলেন, তদন্ত চলছে পরে বিস্তারিত বলতে পারবো।
এব্যাপারে আইনজীবী রাশেদ মোসাররফ বলেন, মামলার এজাহারে বাদি হ্যাকিং এর স্থান তার নিজ প্রতিষ্ঠান উল্লেখ করেছেন। হ্যকার তার প্রতিস্টানে বসে কিভাবে তার নিজ আইডি হ্যাকিং করে। তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখানে অন্য কোন বিশয় বা বাদি জড়িত কিনা তাও দেখা উচিত। প্রকৃত ঘটনা উদগাটনের সারথে বাদিকেও আইনের আওতায় এনে জিগাসাবাদ করা ভালো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd