সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় জেলায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন আকাকল্যাণ গ্রামের আব্দুল আজিজের বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় আকাকল্যাণ গ্রামের সোনাহর আলীর পুত্র আব্দুল আজিজ (৩৪) এর হেফাজত হতে ৫৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সীমান্তের ওপার হতে বিক্রির উদ্দেশ্যে সে এই ইয়াবাগুলো নিয়ে আসে।
ঘটনা সংক্রান্তে জকিগঞ্জ থানার এসআই(নিঃ) মিজানুর রহমান সরকার এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে আটক আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীণ।
সিলেট জেলার পুলিশ সুপার বলেন, জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd