সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সিলেট নগরীর লামাবাজারে ছাত্রলীগ কর্মী রিপন এর উপর হামলা চালিয়েছে আফছার আজিজের অনুসারীরা। হামলায় আহত রিপন নগরীর শেখঘাটের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নাসির উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিন অনুসারীরা লামাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় হঠাৎ করে আফছার আজিজের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হয় নাসির উদ্দিন অনুসারী ছাত্রলীগ কর্মী রিপন।
তবে এ হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ। তিনি বলেন, আমি একটা মিটিংয়ে আছি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, হামলার ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাদের মধ্যে ঝামেলা হয়েছে তিনি জানাতে পারেন নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd