সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
সিলেট-তামাবিল সড়কে খাদিমনগর বহর আবাসিক এলাকায় অবরোধের কারণে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। এসএমপির সহকারি কমিশনার মো.মাইনুল আবসারের নেতৃত্বে সিলেট শাহপরাণ থানার ওসি কাইয়ুম সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে আসার পর খাদিমনগর ৪নং ওয়ার্ডের মেম্বার আনু মিয়ার আশ্বস্থতায় স্থানীয়রা সড়ে দাড়ান। প্রতিবছরই সিলেট সদরের শাহপরাণ গেইটে কোরবানির হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয় কিন্তু এবার তা আর হয়নি। ইজারা নেওয়ার জন্য মেম্বার আনু মিয়ার নেতৃত্বে স্থানীয়রা সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের কাছে আবেদন করা হয় কিন্তু অনুমতি প্রদান করা হয়নি।
ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে সিলেট তামাবিল সড়কে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা টায়ার সহ বিভিন্ন রাবার রাস্তার মধ্যে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার আনু মিয়া জানান, আবেদনের প্রেক্ষিতে প্রতিবছরই আমাদের শাহপরাণ গেইটে কোরবানির হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয়। স্থানীয়দেরকে নিয়ে আমরা এবারও আবেদন করেছি কিন্তু উপজেলা চেয়ারম্যান অনুমতি প্রদান করেননি। অনুমতি কেনো দেওয়া হয়নি এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সাধারণ জনমানুষের হাঁটাচলা, জরুরী গাড়িবহর যেমন অ্যাম্বুল্যান্স হয়তোবা এসবে বিঘ্ন হবে বলে অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা এখনো আশাবাদি শেষ পর্যন্ত আমাদেরকে অনুমতি প্রদান করা হবে আর অনুমতি দেওয়া হলে আমরা এটি আশ্বস্ত করছি জনমানুষের কোনো বিঘ্নতা হবেনা।
সড়ক অবরোধের বিষয়ে সহকারি পুলিশ কমিশনার মাইনুল আবসার বলেন, আমরা ঘটনাস্থলে আসার পর চেয়ারম্যান, মেম্বারকে নিয়ে তাদেরকে আশ্বস্থ করেছি যারা অবরোধ করেছিল এবং যান চলাচল স্বাভাবিক করেছি। আমাদের শাহপরাণ থানার ওসি কাইয়ুম সহ আইনশৃঙ্খলাবাহিনীরা এখানে রয়েছেন যাতে সামনে এ নিয়ে কোনো সমস্যা দেখা না দেয়। যারা সড়ক অবরোধে ছিলেন কোরবানির হাট ইজারা না দেওয়ার কারণে তাদের সাথে আমরা কথা বলার পর সাধারণ মানুষের বিঘ্নতার বিষয়ে বুঝিয়ে বলার কারণে তারা সড়কের অবরোধ থেকে সড়ে দাড়ান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd