সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
ভারতের উত্তর প্রদেশের মথুরা রোডে চলন্ত ট্রেনের ভেতর মা-মেয়েকে হত্যা করেছে ছিনতাইকারীরা। শনিবার (৩ আগস্ট) মথুরা রোড স্টেশনের কাছ থেকে রেললাইনে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। জাগো নিউজ
পুলিশের দাবি, ট্রেন থেকে ছুঁড়ে ফেলার ঘটনা নয়, ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে অন্য ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুরের রাঁচি কলোনিতে থাকতেন মীনা দেবী ও তার মেয়ে মনীষা কুমারী। মনীষাকে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর উদ্দেেশ্যে গতকাল ট্রেনে করে রাজস্থানের কোটাতে যাচ্ছিলেন তিনি। উত্তর প্রদেশের মথুরার কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন মা-মেয়ে।
ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন মা। ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। মাকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন মেয়ে মনীষাও। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতে না দেয়ার অভিযোগ উঠেছে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd