সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: অবৈধভাবে সিলেট নগরীর কাজলশাহ এলাকাস্থ যুগলটিলা কাটার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘ইসকন’ মন্দির কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন। এ সময় অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম, জুনিয়র কেমিস্ট সানোয়ার হোসেনসহ কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম জানান, কাজলশাহে থাকা ইসকন মন্দির কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই যুগলটিলা কাটছিল। তারা টিলা কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করতে চেয়েছিল। খবর পেয়ে আজ অভিযান চালানো হয়। অভিযানে টিলা কাটা বন্ধ করে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd