সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ক্রাইম সিলেট পত্রিকার সম্পাদক আবুল হোসেন।
তিনি বলেন, রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষাপ্রাপ্তির দিন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাদের বর্ণমালা এখন কেবলই তাদের একান্ত, যা কেড়ে নিতে পারবে না শাসকেরা।
মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই এদেশে স্বাধীনতার বীজ রোপিত হয়েছে। তাই ২১শে ফ্রেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd