সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের বালাগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত সুহেল একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানিয়েছে, ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল আজিজপুর গ্রামের ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ গুলি করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সায়েম। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কথা বলতে সিলেট জেলা পুলিশের বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি বিষয়টি ‘জানেন না’বলে মন্তব্য করেন।
বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে স্থানীয় একাধিক সূত্র ছাত্রদল নেতা সুহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd