সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের ৬ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয় ৩০ প্লাটুন বিজিবি।
এ তথ্য নিশ্চিত করে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল শহীদুল ইসলাম জানান, ১৯ ব্যাটালিয়ন থেকে সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে নামানো হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। এছাড়া ৪৮ ব্যাটালিয়ন থেকে সিলেট-১, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে আরও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সিলেটের পাশাপাশি সিলেট সেক্টর থেকে সুনামগঞ্জেও নেমেছে আরো ১৫ প্লাটুন বিজিবি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd