সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা করছিলেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাস। এ সময় বাসাবো, মাদারটেক চৌরাস্তায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় আফরোজা আব্বাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা করছিলেন আফরোজা আব্বাস। এ সময় বাসাবো, মাদারটেক চৌরাস্তায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় আফরোজা আব্বাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তরা এসময় সময় টিভি ও একাত্তর টিভির ওপর হামলা করে। এছাড়া ক্যামেরা ভাঙচুরেরও চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই মোড়ে থাকা অনেক গাড়িও ভাঙচুর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সবুজবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘আফরোজা আব্বাস পুলিশকে ইনফরমেশন না দিয়েই নির্বাচনি ক্যাম্পেইনে বের হয়েছেন। কারা হামলা করেছে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd