সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ জামাল মিয়াকে (২৫) নামে এক ইয়াবাহ ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস উদ্ধার করা হয়। সোমবার (২৮ মে) রাতে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ী এলাকা থেকে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার টিকর বাড়ী এলাকায় অভিযান চালিয়ে জামালকে আটক করা হয়।
আটক জামাল ওই গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানায় পুলিশ।পুলিশ জানায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা ও রয়েছে জানা যায়।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd