এনসিপি ইউকে অ্যালায়েন্সের সহায়তা বিতরণে প্রটোকল ‘ভঙ্গ’, নেতাকর্মীদের ক্ষোভ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

এনসিপি ইউকে অ্যালায়েন্সের সহায়তা বিতরণে প্রটোকল ‘ভঙ্গ’, নেতাকর্মীদের ক্ষোভ

ক্রাইম সিলেট ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য পাঠানো আর্থিক সহায়তা বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিলেট জেলা ও মহানগর নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহীদ পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করে এবং দলীয় প্রটোকল ভেঙে এই সহায়তা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ১৯৪ পাউন্ড (প্রায় ৪৮ হাজার টাকা) সহায়তা পাঠানো হয়। এই অর্থ শহীদ পরিবারের হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল সিলেট জেলা ও মহানগরের সর্বোচ্চ দায়িত্বশীল আহ্বায়ক ও সদস্য সচিবদের। কিন্তু জেলার আহ্বায়ককে সম্পূর্ণ পাশ কাটিয়ে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে সাথে নিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই অর্থ বিতরণ করতে যান, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শহীদ পরিবারের সদস্যদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে মাত্র ৪৮ হাজার টাকা অনুদান বিতরণের দৃশ্য ধারণ ও প্রচার করাকে সহানুভূতির নামে আত্মমর্যাদায় আঘাত হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ কয়েকজন নেতানেত্রী দৈনিক সচিত্র সিলেটকে বলেন- যারা গণঅভ্যুত্থানে প্রিয়জনকে হারিয়েছেন তারা ভিক্ষুক নন এবং কারো কাছে হাত পাতেন না। শহীদদের আত্মত্যাগকে ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার না বানিয়ে মানুষের সম্মান বুঝে রাজনীতি করা প্রয়োজন।
দলীয় প্রটোকল ভেঙে এবং শহীদ পরিবারের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে এ ধরনের রাজনৈতিক প্রচারণা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদের বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। তারা বলেন- দল গঠনের কার্যক্রমে তাঁর কোনো সহযোগিতা নেই। এমনকি তিনি নানাভাবে অভিযুক্ত হওয়ার কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে তাকে এমপি প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নুরুল হুদা জুনেদ মেয়র পদেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দলের কাছে তা গ্রহণযোগ্য হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..