সিলেটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

সিলেটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে ফয়জুল হক (৪৫) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক। তাঁর বাড়ি জৈন্তাপুর উপজেলায়। শিশুদের পরিবার মামলা করার পর তিনি মাদ্রাসা ছেড়ে জৈন্তাপুরে চলে যান বলে জানিয়েছে শাহপরান থানা পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি দুই শিশু মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর সেখানে আর ফিরতে অনীহা প্রকাশ করে। পরে পরিবারের কাছে তারা অভিযোগ করে, প্রতিরাতে তাদের শিক্ষক ফয়জুল হকের কক্ষে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদের সঙ্গে অনৈতিক কাজ করা হতো।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ স্ট্রিমকে জানান, দুই শিশুকে ধর্ষণের অভিযোগে তাদের একজনের চাচা বাদী হয়ে মামলা করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক শিশুদের সঙ্গে কুপ্রবৃত্তির কথা স্বীকার করেছেন।’

ওসি আরও জানান, অভিযুক্ত শিক্ষক মাদ্রাসার একটি কক্ষে আবাসিকভাবে থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আরও শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফয়জুল হককে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..