সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সং’ঘ’র্ষে নিহত ৯

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সং’ঘ’র্ষে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় দুইবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও কয়েকজন আহত হন। পরে আরও একজন মারা যান।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহত সকলেই ইউনিক বাসের যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি নিজেও কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসেছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..