তাহিরপুরে নৌ-ধর্মঘট প্রত্যাহার: যাদুকাটায় চালু হলো চাঁদাবাজির ‘নতুন টোল’!

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৬

তাহিরপুরে নৌ-ধর্মঘট প্রত্যাহার: যাদুকাটায় চালু হলো চাঁদাবাজির ‘নতুন টোল’!

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরে টানা তিন দিন ধরে চলা যাদুকাটা নদীর নৌ শ্রমিক ও মালিক সমিতির ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের আহ্বানে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে ব্যবসায়ী, নৌ মালিক-শ্রমিক সমিতি এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে যাদুকাটা নদীতে অবৈধ ও অতিরিক্ত চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি এবং বিআইডব্লিউটিএ ও ফাজিলপুর টোল ট্যাক্সের নতুন হার নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিআইডব্লিউটিএ ও ফাজিলপুর পয়েন্টে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে নির্ধারিত চার্ট লিস্ট অনুযায়ী রসিদ প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া রক্তি নদীর মুখে কোনো অবস্থাতেই অতিরিক্ত চাঁদা আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ কামাল হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্ধারিত নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত চাঁদা আদায়ের চেষ্টা করলে ব্যবসায়ী ও নৌ মালিক-শ্রমিকরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ কামাল হোসেন, নৌ মালিক সমিতির সদস্য মোবাশ্বির আলম হিমেল ও নুরু উদ্দিন, শ্রমিক-মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বাল্কহেড মালিক সমিতির সভাপতি খলিল আহমেদ, নৌ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিক, সহ-সভাপতি শামসুল হক, ব্যবসায়ী সমিতির সদস্য আমির হোসেন, জাহিদুল ইসলাম, গণী মিয়াসহ বিভিন্ন শ্রমিক, মালিক ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

টানা তিন দিনের নৌ ধর্মঘট শেষে প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে সমঝোতা হওয়ায় যাদুকাটা নদীসহ সংলগ্ন নৌপথে পণ্য পরিবহন ও নৌ চলাচল পুনরায় স্বাভাবিক রূপ ফিরে পাবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..