জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের ভেতর থেকে সরকারি গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের ভেতর থেকে সরকারি গাছ কাটার অভিযোগ

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অভ্যন্তরীণ এলাকা থেকে সরকারি সেগুন গাছসহ বিভিন্ন জাতের গাছ অনুমোদন ছাড়া কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ তারিখ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, পাউবো এলাকার ভেতর থেকে একটি অনুমোদনবিহীন সেগুন গাছ কেটে এইচ-পিকআপ গাড়ির মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি সেগুন গাছ কেটে গাড়িতে তুলে এলাকা থেকে সরানো হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা টিপন নামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “সরকারি গাছ সরকারি কাজের জন্য কাটা হয়েছে, এখানে অনুমোদনের কি আছে।” তবে গাছ কাটার কোনো লিখিত অনুমোদন বা নোটিশ ছিল না এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়, এবং রবিবার অনুমোদন নিবেন বলে জানান অনুমোদন বিহীন সরকারি গাছ কেটে পরবর্তীতে অনুমোদন নেওয়া টা কতটা যুক্তিক।

অন্যদিকে, সারী রেঞ্জ অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও পাউবো এলাকার ভেতর থেকে বেশ কয়েকটি পুরোনো সেগুন গাছ কেটে বিক্রির ঘটনা ঘটেছে। তবে এসব বিষয়ে দৃশ্যমান কোনো তদন্ত বা প্রকাশ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে এলাকায় ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি সম্পদ রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অনুমোদন, নোটিশ বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া মূল্যবান গাছ কেটে সরিয়ে নেওয়া হয়ে থাকলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা উচিত। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..