বিয়ানীবাজারে পরীক্ষা কেন্দ্র থেকে তিন ছাত্রী উধাও

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

বিয়ানীবাজারে পরীক্ষা কেন্দ্র থেকে তিন ছাত্রী উধাও

নিজস্ব সংবাদদাতা :: এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী নিখোঁজ হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দুজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনায় বিয়ানীবাজারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মঙ্গলবার পরীক্ষার দিন নিখোঁজ হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দুজন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বুধবার বিয়ানীবাজার থানায় ৩টি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। অন্যজনের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন।

ওসি মো. ওমর ফারুক জানান, তাদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..