সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: কাল সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজ এ ঘটে গেছে এক সন্ত্রাসী হামলার পরিকল্পনা। বাংলাদেশ ছাত্রলীগ এমসি কলেজ কর্তৃক আয়োজিত মোহনা সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর এক অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেখানে পুর্ব পরিকল্পনা অনুযায়ী জামাত ও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রশিবির ও ছাত্রদল নেতারা উক্ত অনুষ্ঠানে বোমা হামলার প্রস্ততিসহ বিভিন্ন সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেয়। উক্ত খবর পেয়ে এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহি, হাবিবুর রহমান ও মতিউর রহমান মাহিন পুলিশ প্রশাসনের সহযোগিতায় কলেজের জিয়া হল থেকে ছাএদল ও ছাএ শিবির এর ৪ জনকে গোলাবারুদ ও অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ বাকি কিছু সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিষয়ে সিলেট জেলা পুলিশ কর্মকর্তা বলেন সন্ত্রাসীরা আজকে মোহনা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করে তবে এমসি কলেজের ৩ জন ছাত্রলীগ নেতাদের সহযোগীতায় আমরা সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।আজকে আদালতে তোলা হবে তাদের রিমান্ডের পর সবকিছু জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd