ব্যক্তিগত আক্রোশে সজিবকে বহিষ্কারের অভিযোগ : প্রতিবাদে দল থেকে শুভর পদত্যাগ

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

ব্যক্তিগত আক্রোশে সজিবকে বহিষ্কারের অভিযোগ : প্রতিবাদে দল থেকে শুভর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মদিনা মার্কেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আজিজ খান সজিবসহ দু’জনকে বহিষ্কারের সিদ্ধান্তের পর স্থানীয় রাজনীতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় এক নেতা।

বহিষ্কৃত আজিজ খান সজিবের দাবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে এই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে বহিষ্কার করিয়েছেন। উল্লেখ্য, আজিজ খান আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এই বহিষ্কারের ঘটনাকে তার রাজনৈতিক ক্যারিয়ার বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন তার সমর্থকেরা।

এদিকে, এই বহিষ্কারাদেশের পর থেকেই সিলেটের তৃণমূল বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই একে “একপেশে ও অন্যায়” সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন।

প্রতিবাদে মইনুল আরফিন শুভর পদত্যাগ
আজিজ খান সজিবের ওপর হওয়া এই “অন্যায়” বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল অঙ্গ-সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তরুণ নেতা মইনুল আরেফিন শুভ।
এক বিবৃতিতে তিনি জানান, “মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আজিজ খান ভাইকে অন্যায়ভাবে বহিষ্কার করার প্রতিবাদে আজ থেকে সিলেট বিএনপির কোনো অঙ্গ-সংগঠনের সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

উল্লেখ্য, মইনুল আরফিন শুভ সিলেট মহানগর নবীন দলের সাবেক সভাপতি, ৬নং টুকের বাজার ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি বর্তমান দলীয় নেতৃত্বের প্রতি তার অনাস্থা প্রকাশ করলেন।

রাজনীতি বিশ্লেষকদের মতে, তৃণমূলের সক্রিয় নেতাদের এমন বহিষ্কার ও তার প্রতিবাদে অন্যদের পদত্যাগের ঘটনা আগামীতে সিলেট মহানগরে বিএনপির সাংগঠনিক ঐক্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..