সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষক এবং এক প্রবাসী কমিউনিটির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোশাররফ হোসাইন (৪০)। তিনি গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল (৫৭) গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোশাররফ হোসাইনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে আজ বিকেলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর বাবুলের লাশ বাড়িতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলেন, বৃহস্পতিবার একজনের এবং আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ওইটা আটক করব। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd