দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

ক্রাইম সিলেট ডেস্ক :: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং পাট ও বস্ত্র শিল্পে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক প্রতিবন্ধকতা নিরসন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার মূল কেন্দ্রে ছিল পাট ও বস্ত্র খাতের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির সুযোগ-সুবিধাগুলো। বিশেষ করে, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং বস্ত্র শিল্পে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে ভারত কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়মিত আলোচনার মাধ্যমে ব্যবসায়িক জটিলতাগুলো দ্রুত সমাধান করা সম্ভব এবং এতে উভয় দেশের অর্থনীতিই উপকৃত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের মধ্যে শিল্প ও বাণিজ্য সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়ে বোঝাপড়া আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে সহায়তা করবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..