জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, চালক-হেলপার আটক

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশে মোটরসাইকেলযোগে ৪নং দরবস্ত ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের বিপরীত পাশে অবস্থিত সিলেট-তামাবিল মহাসড়কে পৌঁছালে জাফলং থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান।

নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামে। তিনি মো. সামছুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। আটকরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..