গোয়াইনঘাটে টিকটক বখাটে ইয়াছিনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

গোয়াইনঘাটে টিকটক বখাটে ইয়াছিনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে কিশোরগ্যাং লিডার টিকটক বখাটে ইয়াছিনের বিরুদ্ধে নারী নির্যতন আইনে মামলা হয়েছে।

প্রবাসী স্ত্রীকে যৌনপীড়নের অভিযোগে মামলা করা হয়। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার বেটুয়ারপারের জনৈক রিমেল ইসলাম বুধবার (১০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ইয়াছিনের মা কুলসুমা বেগমকেও আসামী করা হয়েছে। যা গোয়াইনঘাট থানার মামলা নং ০৮ (১২) ২৫।
অভিযুক্ত ইয়াছিন আহমেদ (২৩) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামের ছয়ফুল আহমদের পুত্র।
অভিযোগ প্রকাশ, ইয়াছিন আহমেদ ফুলতৈলছৈল গ্রামের বাসিন্দা হলেও পূরো উপজেলা জুড়ে রয়েছে তার শক্তিশালী কিশোরগ্যাং নেটওয়ার্ক। সে তার গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করার পাশাপাশি প্রায়ই গৃহবধূদেরও উত্যক্ত করে থাকে।

সর্বশেষ সে তার নিজ গ্রামের প্রতিবেশী প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে (২৬) একাধিক মোবাইল ফোনে উত্যক্ত করার পাশাপাশি খারাপ কাজের প্রস্তাব দিতে থাকে। প্রবাসীর স্ত্রী তার সব কটি মোবাই ব্লক করে দিলে সে আরও ক্ষীপ্ত হয়ে উঠে।

গত ২৩ নভেম্বর ইয়াছিন ওই প্রবাসীর ঘরে হানা দেয় এবং প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় প্রবাসীর স্ত্রীর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সে দৌড়ে পালিয়ে যায়। আর তার এই কাজে সহায়তা করে তার মা কুলসুমা বেগম।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় মামলাটি রুজু করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনির উজ জামান মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে আসামী আত্মগোপনে চলে গেছে। তাকে গ্রেফতারে তল্লাশী অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..