সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের শাকিকুর রহমান শাকিব (২৭) এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৫ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। এরপর গত ২২ আগস্ট শাকিকুর রহমান শাকিব আওয়ামী লীগের সমালোচনা ও মাওলানা সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এর জের ধরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর ক্যাডারবাহিনী সোমবার (২০ নভেম্বর) দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করে এবং তার পরিবারকে হুমকি দেয়। শাকিকুর রহমান শাকিব দেশে থাকা অবস্থায়ও অনেকবার হামলার স্বীকার হন এবং পালিয়ে থাকতে বাধ্য করা হন। তিনি ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্রশিবির এর সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির এর সভাপতি মনিরুজ্জামান পিয়াস এর অনুসারী ছিলেন। তিনি ছাতক থানা শাখার জামায়াতের ঐক্য পরিষদ এর উপজেলা শাখার সদস্য ছিলেন।
এ বিষযে শাকিকুর রহমান শাকিবের মা জাহারুন নেছা বলেন, সন্ধ্যার সময় হঠাৎ ১০- ১৫ জন লোক এসে আমার বাড়িতে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। আমার ঘরে এসে আমার ছেলে শাকিবকে না পেয়ে বাড়িতে হুমকি দিয়ে গেছে । আমার ছেলে ছাত্রশিবিরের সাথে যুক্ত থাকায় এর আগেও অনেকবার হুমকি ও হেনস্তার শিকার হয়েছে। আমার ছেলেকে নিয়ে আমরা অনেক ভয়ে থাকি। আমাদেরকে এইভাবে হয়রানি করলে আমরা কি করে বাড়িতে থাকবো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd