সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
সিলেট :: সিলেট নগরী থেকে ১৮৮ পিছ ইয়াবাসহ তিন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে নগরীর জেলা ও দায়রা জজ আদালত এর বিপরীত পাশে মধুবন মিষ্টান্ন ভান্ডার পার্শ্ব থেকে তাদের গেস্খপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কানাইঘাট থানাধীন জুলাই নয়ামাটি গ্রামের মৃত তবারক আলীর ছেলে মো: ইসমাইল উদ্দিন (৪০), একই গ্রামের মোজাফফর আলীর ছেলে মো: আশিক উদ্দিন (৩৩) ও জকিগঞ্জ থানাধীন আকাকল্যান বীরশ্রী গ্রামের মৃত সুনাহর আলীর ছেলে আব্দুল কাদের (৪৬)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এসএমপির কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব’র ওই কর্মকর্ত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd