সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
সিলেট :: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী জাতীয় স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) পাওয়ায় তাঁর স্ত্রী মাহজাবিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
রোববার দুপুরে রাজধানী ঢাকার মিন্টু রোডস্থ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সরকারি বাসায় মধ্যাহ্নভোজ অনুষ্ঠান শেষে তিনি মাহজাবিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক মুখ্য-সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পিএসসির চেয়ারম্যান ড. সাদেক, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, কুমিল্লা জেলা আদালতের জজ জেসমিন আরা, হুমায়ূন রশীদের ছোটভাই ফারুক রশীদ চৌধুরী, প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. আব্দুল্লাহ এসএসএফ ডিজি, প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd