সিলেট | |
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
বিশেষ সংবাদদাতা: আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানসহ সার্বিক পুলিশিাসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের জুলাই মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল। গোয়াইনঘাট থানায় যোগদানের প্রথম মাসেই তিনি এ গৌরব অর্জন করলেন।
মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে গোয়াইনঘাট থানা এলাকায় দ্রুত মামলা ও পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানকৃত পণ্য উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরালো ভূমিকা পালন করায় জেলার অন্যান্য সকল থানার মধ্যে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
এই অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, “গোয়াইনঘাট থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সেবা পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। সিলেট জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় থানার প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “এই অর্জন গোয়াইনঘাট থানা পুলিশের প্রতিটি সদস্যের যৌথ প্রচেষ্টার ফসল। ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।”
উল্লেখ্য, মো. ওমর ফারুক মোড়ল গত ৩ জুলাই রাতে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd