সিলেটে জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

সিলেটে জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজার দিঘীরপাড় গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মবশ্বির আলী ও বুদু উল্লাহর পরিবারের মধ্যে বসতভিটার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে মবশ্বির আলী পক্ষের লোকজন বাঁশ কাটাসহ জমির দখল নেওয়ার চেষ্টা করলে অপর পক্ষের সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বুদু উল্লাহর ছেলে আব্দুল্লাহ, মবশ্বির পক্ষের হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছিল। তবে সর্বশেষ এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..