সিলেট | |
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত জসিম উদ্দিনকে (মা ফার্নিচারের মালিক) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো জৈন্তাপুর এলাকাজুড়ে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সারিঘাট আগফৌদ গ্রামে অবস্থিত ‘মা ফার্নিচার’-এর মালিক জসিম উদ্দিন ওই শিক্ষার্থীকে একা পেয়ে অসংলগ্ন আচরণ করেন এবং তার শরীরে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা চালান। ভুক্তভোগী শিক্ষার্থী কোনো মতে নিজেকে রক্ষা করে বিষয়টি পরিবারকে জানালে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দেয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে র্যাব-৯ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান শুরু করে। অপরাধীকে শনাক্তের পর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd