গোয়াইনঘাটে চুরি হওয়া সিএনজি উদ্ধার, চোর গ্রেফতার

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

গোয়াইনঘাটে চুরি হওয়া সিএনজি উদ্ধার, চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল আহমদ (২৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের সিএনজি চালক মোঃ লুকেছ আলী (২৮) প্রতিদিনের মতো গত ১৪ জুন রাতে তার পুরোনো অনটেস্ট সিএনজি গাড়িটি বহরঘাটা বশির কমিউনিটি সেন্টারের পার্কিংয়ে রেখে বাড়িতে ঘুমাতে যান। পরদিন ১৫ জুন সকাল আনুমানিক ৭:১০ টায় পার্কিং স্থানে গিয়ে তিনি দেখেন তার গাড়িটি সেখানে নেই। নৈশপ্রহরী ও আশেপাশের লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান না পেয়ে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন।
পরবর্তীতে চুরির ঘটনার প্রেক্ষিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সিলেট কোতোয়ালী থানার নোয়াগাঁও (ডাকঘর: শিবেরবাজার) গ্রামের বাদা মিয়ার ছেলে সোহেল আহমদের হেফাজত থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত সিএনজিটি সবুজ রঙের একটি পুরাতন অনটেস্ট গাড়ি (চেসিস নং: MD2A27AZ2GHW-74100, ইঞ্জিন নং: AZZWGH-76385)। গাড়িটির পেছনে “সাদিয়া এন্টারপ্রাইজ” লেখা রয়েছে এবং বাম পাশের বডিতে মালিকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ আছে। গাড়িটির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..