মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ উদ্যোগে দেশে ফিরছেন নিখোঁজ প্রবাসী সমুজ আলী

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ উদ্যোগে দেশে ফিরছেন নিখোঁজ প্রবাসী সমুজ আলী

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ তৎপরতা ও সহযোগিতায় অবশেষে দেশে ফিরছেন সৌদি আরবে নিখোঁজ হওয়া প্রবাসী কর্মী সমুজ আলী। দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তাকে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা সমুজ আলী সৌদি আরবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার দিশেহারা হয়ে পড়েছিল। বিষয়টি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নজরে আসার পর তার বিশেষ নির্দেশনায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অনুসন্ধানে দেখা যায়, তিনি সৌদি আরবের হাইল প্রদেশের একটি ডিটেনশন সেন্টারে অসুস্থ অবস্থায় আটক ছিলেন।

দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমুজ আলীর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট ও ‘ফাইনাল এক্সিট’ নিশ্চিত করা হয়েছে। এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সকাল বুধবার ৮টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে ওই কর্মীর চিকিৎসাসেবা ও বিমানবন্দর থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অসুস্থ এই কর্মীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এবং পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিদেশে বিপদগ্রস্ত এবং হারিয়ে যাওয়া প্রবাসীদের রক্ষায় বর্তমান মন্ত্রীর এমন সরাসরি হস্তক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রবাসী পরিবারগুলোর মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।

 

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..