সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরী থেকে মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (৩৯) নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহসাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ মার্চ) রাত পৌণে ২টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরীর শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd