সিলেটে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ৩

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত ডিজেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্যমতে আটককৃত ব্যক্তিরা হলেন, ওসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিম মিয়া (৩৬), জাকির হোসেন (৩৫) তারা সবাই এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ধোপাগুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃতদের নিজ বাড়িতে ড্রামে করে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারি রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

উদ্ধারকৃত ডিজেল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..