সিলেটে পেট্রোল পাম্প কর্মীকে ছুরিকাঘাত: ৩ হামলাকারী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

সিলেটে পেট্রোল পাম্প কর্মীকে ছুরিকাঘাত: ৩ হামলাকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো-মো. ফাহিম আহমদ (২১), তামিম আহমদ (১৯) এবং তানজিম আহমদ সজীব (১৯)। তারা সবাই সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকেলে উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসেন অভিযুক্তরা। সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলম তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পরপরই তদন্তে নামে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর সোমবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..