সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে বদলি করে নতুন পুলিশ সুপার হিসেবে ড. চৌধুরী মো. যাবের সাদেককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নবনিযুক্ত পুলিশ সুপার ড. জাবের সাদেক এর আগে জামালপুরে ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd