সিলেটে সংরক্ষিত নারী আসনের লড়াই তুঙ্গে: আলোচনায় জেবুন নাহার সেলিম

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সিলেটে সংরক্ষিত নারী আসনের লড়াই তুঙ্গে: আলোচনায় জেবুন নাহার সেলিম

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট বিভাগে বইছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনি হাওয়া। সংসদের বিশেষ কোটায় জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এখন সরগরম সিলেটের রাজনৈতিক অঙ্গন। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় রাজনীতির পাশাপাশি কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন সিলেট বিভাগের চার জেলার অন্তত ১০ জন নারী নেত্রী।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে ১০ নেত্রীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাদের মধ্যে অভিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে রাজপথের লড়াকু নেত্রীরাও রয়েছেন।

আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। তিনি সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী। তার রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য তাকে লড়াইয়ে বেশ এগিয়ে রেখেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ (সিলেট-৪) আসনের সর্বসাধারণের প্রবল দাবির মুখে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল অন্য সিদ্ধান্ত নেওয়ায় তিনি ব্যক্তিগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে দলীয় শৃঙ্খলাকে স্থান দেন।
স্বতন্ত্র প্রার্থী না হয়ে তিনি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে মাঠে কাজ করেছিলেন।

বর্তমানে গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাইছেন। তাদের মতে, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী হিসেবে জেবুন নাহার সেলিমই যোগ্য মুখ।

সিলেট বিভাগের চার জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) থেকে মনোনয়নপ্রত্যাশীরা এখন ঢাকায় অবস্থান করছেন। কেন্দ্রের নজর কাড়তে কেউ কেউ নিজেদের বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও বর্তমান সক্রিয়তার ফিরিস্তি জমা দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হবে, নাকি নতুন কোনো সমীকরণ দেখা দেবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সংসদীয় সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সিলেটের ভাগ্য কাদের হাতে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..