যুক্তরাজ্যে প্রতিবাদের জেরে সিলেটে ধর্মীয় উগ্রবাদীদের রোষানলে ইসকন সদস্য উর্মি দাশ: পরিবারকে হত্যার হুমকি!

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

যুক্তরাজ্যে প্রতিবাদের জেরে সিলেটে ধর্মীয় উগ্রবাদীদের রোষানলে ইসকন সদস্য উর্মি দাশ:  পরিবারকে হত্যার হুমকি!

ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় কথিত গুজবের জেরে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার নির্মম ঘটনার রেশ এবার আছড়ে পড়েছে সিলেটে। ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে যুক্তরাজ্যে চলমান এক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় স্থানীয় ধর্মীয় উগ্রবাদীদের চরম রোষানলের শিকার হয়েছেন সিলেট অঞ্চলের প্রবাসীকন্যা উর্মি দাশ। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) একজন নিয়মিত সদস্য। দেশে অবস্থানরত তাঁর পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকে দেশে ও বিদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত ২২ ডিসেম্বর ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকে-এর উদ্যোগে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভের আয়োজন করে। এই প্রতিবাদী কার্যক্রমের নেতৃত্ব দেন উর্মি দাশ। প্রবাসে বসে দেশের ভেতরের এমন একটি সংবেদনশীল ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাঁর জোরালো ও সাহসী বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পরপরই কট্টরপন্থী ও ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো উর্মি দাশকে টার্গেট করে। তাঁর নিজ এলাকা সিলেটে এর তীব্র ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বিভিন্ন আইডি ও পেজ থেকে তাঁকে ‘ধর্মদ্রোহীদের মদদদাতা” এবং “দেশবিরোধী” আখ্যা দিয়ে চরম আপত্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে, তিনি বাংলাদেশে পা রাখলেই তাঁকে “উচিত শিক্ষা’ দেওয়া হবে এবং “মব জাস্টিস” বা গণপিটুনির মুখোমুখি করা হবে। পরিস্থিতি এখানেই থেমে নেই; সিলেট শহরের যতরপুর এলাকায় অবস্থিত উর্মির পৈতৃক বাসায় বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী প্রতিনিয়ত হানা দিচ্ছে ও মহড়া প্রদর্শন করছে।

এই ভীতিকর পরিস্থিতির কারণে সিলেটে অবস্থানরত উর্মি দাশের বর্ধিত পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কিছু অতি-উৎসাহী ও উগ্র মানসিকতার লোক প্রতিনিয়ত তাদের গতিবিধির ওপর নজর রাখছে এবং সামাজিকভাবে তাদের একঘরে (বয়কট) করার সংঘবদ্ধ পাঁয়তারা চালাচ্ছে।

এ বিষয়ে চরম আতঙ্কে থাকা উর্মি দাশের বাবা সমর কান্তি দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েকে নিয়ে এলাকায় বিভিন্ন মিথ্যা কুৎসা ও গুজব রটানো হচ্ছে। একটি ন্যায্য বিচারের দাবি করায় আজ ধর্মীয় উগ্রবাদীরা আমাদের পেছনে লেগেছে। বিভিন্ন অপরিচিত নম্বর থেকে প্রতিনিয়ত ফোন করে আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের গলা কেটে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন নিজেদের বাড়িতেই অবরুদ্ধ ও চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছি।”

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। সমর কান্তি দাশ জানান, নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে তাঁরা স্থানীয় কোতোয়ালী থানায় গিয়ে পরিবারের পক্ষ থেকে একটি

সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের কোনো আইনি সহায়তা দেওয়া হয়নি, উল্টো অভিযোগ নিতে সরাসরি অস্বীকৃতি জানানো হয়েছে। সংখ্যালঘু একটি পরিবারের ওপর উগ্রবাদীদের এমন প্রকাশ্য আস্ফালন এবং প্রশাসনের নীরবতা জনমনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..